মাধবপুরে পৌর এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

মাধবপুরে পৌর এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

মাধবপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের উপজেলা কমপ্লেক্স আবাসিক এলাকায় পানি নিস্কাশন বন্ধ করে দেওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে এলাকার শত শত বাসিন্দারা চরম কষ্টের মধ্যে যাতায়াত করতে হয়।

এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবার একাধিক আবেদন করেও সুরাহা পাওয়া যায়নি বলে এলাকাবাসীর অভিযোগ।

জানা যায়, পৌরসভার উপজেলা কমপ্লেক্সের পিছনে আবাসিক এলাকাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বসবাস। উক্ত এলাকার পানি নিস্কাশনের পথ বন্ধ করে দেয় পাশ্ববর্তী কৃষ্ণনগর গ্রামের এক বাসিন্দা। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবন্ধতা।

এলাকাবাসী জানায়, উক্ত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক বরাবর পানি নিস্কাশন ও রাস্তা সংস্কারের জন্য একাধিক আবেদন করেও কোন সুরাহা পাওয়া যায়নি। ফলে সামান্য বর্ষা সময়ে তাদের দূর্ভোগ আরো বৃদ্ধি পাওয়ার আশংখা রয়েছে।

Share this news as a Photo Card

16 March 2026

মাধবপুরে পৌর এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

www.hostbuybd.com