মাধবপুরে মদের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা!

Habiganj-News-24

হবিগঞ্জের মাধবপুরে নূর রহমান (৫০) নামে এক মাদক সেবনকারীর মৃত্যু হয়েছে। তিনি মদপানে মারা গেছেন, নাকি মদের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করা হয়েছে- এনিয়ে এলাকায় গুঞ্জন দেখা দিয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নূর রহমান ওই গ্রামের মরতুজ আলীর ছেলে। নুর রহমানের ছেলে জুয়েল মিয়া জানান, তার বাবাকে এলাকার কয়েকজন মদের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করেছে।

তিনি জানান, এলাকার কতিপয় ব্যক্তির সঙ্গে তার বাবা মদপান করত। শুক্রবার বিকালে মদের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেয়া হয়। গুরুত্বর অসুস্থ অবস্থায় মাধবপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মাধবপুর থানার এসআই রাকিবুল হাসান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মাধবপুর থানার ওসি মো. ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় মাধবপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Share this news as a Photo Card

25 July 2020

মাধবপুরে মদের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা!

www.hostbuybd.com