মাধবপুরে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

মাধবপুরে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর গোলাম মোস্তফা নেতৃত্বে এএস,আই জিয়াউর রহমান সঈীয় ফোর্স নিয়ে গোপন সংবাদে ভিত্তিতে ২৭(আগষ্ট) শুক্রবার ভোর রাতে শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা পরমানন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ৪কেজি ভারতীয় গাঁজাসহ দুই মাদক কারবারি কে আটক করে।

আটককৃত মাদক কারবারিরা হলো উপজেলা বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রামের মৃত আঃহাসিমের ছেলে মোঃকাসেম মিয়া (৩৫)এবং শাহজাহানপুর ইউনিয়নে নাজিরপুর গ্রামের আবু সাইদ এর ছেলে মোঃ এনাম মিয়া( ২৫)।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক এ সংবাদের সত্যতা নিশ্চিত করেন ও আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে বলে জানান।

Share this news as a Photo Card

27 August 2021

মাধবপুরে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

www.hostbuybd.com