জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে অবৈধ বালু-মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২ ড্রেজার ধ্বংস

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয় এবং প্রায় ৩ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের গোকুলপুর এলাকায় পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অবৈধ বালু ও মাটি উত্তোলনে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন অকেজো করা হয়। পাশাপাশি একটি এক্সকাভেটর (খননযন্ত্র) থেকে ২টি ব্যাটারি জব্দ করা হয়েছে।

মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।

তিনি জানান, অবৈধ বালু ও মাটি উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্থানীয় জনগণ নানা দুর্ভোগের শিকার হচ্ছেন। এসব কর্মকাণ্ড বন্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু-মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।